1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

উত্তর জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ২৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের ১লা জানুয়ারী সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায়ও ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরনের মাধ্যমে বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা খুবই খুশি। বই উৎসব উপলক্ষে উপজেলা সদরের ঐতিহ্যবাহী জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহের সভাপতিত্বে শিক্ষক জয়ন্ত কুমার রায়ের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমুখ।
অন্যদিকে উপজেলা সদরের উত্তর জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরন উপলক্ষে বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, জগন্নাথপুর গ্রামের প্রবীন মুরব্বী ছুরাব আলীর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুল বিল্লাহ, সুনামগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী হরজিৎ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, বিদ্যালয়ের ভূমি দাতা সাকির মামদ আবু মিয়া, বিদ্যালয়ের ভূমিদাতা বশির মিয়া, জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, আব্দুল জলিল, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মানিক মিয়া, জিতু মিয়া, শিক্ষক বিজয় কৃষ্ণ দাস, রৌশনারা বেগম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com