1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করল ইউপি চেয়ারম্যানকে

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: নড়াইলে দিনে-দুপুরে লোকজনের সামনে গুলি করে ও কুপিয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে।
লোহাগড়া উপজেলার আট নং দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে (৪৭) বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে হত্যা করে সন্ত্রাসীরা।
অল্প কিছুক্ষণের মধ্যে পলাশকে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারীরা।

নড়াইলের পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লতিফুর রহমান পলাশ আট নং দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি আওয়ামী লীগের সদস্য।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনু ঘটনা নিশ্চিত করে জানান, ‘অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারা এর সঙ্গে জড়িত এখনই তা আমরা বলতে পারছি না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com