1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিতে আবারও মশাল মিছিল

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৪৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রবিবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ হতে একটি মশাল মিছিল বের করেন প্রায় এক হাজার শিক্ষার্থী।

মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, কিলো রোড, চেতনা একাত্তর, ইউনিভার্সিটি সেন্টার হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে উপাচার্যের কুশপত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে ‌’এক দুই তিন চার, ভিসি তুই গধি ছাড়’, ‘বকুল ফুল, বকুল ফুল, ভিসি তুমি করছো ভুল’, ‘যে ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘যে ভিসি গুলি করে, সে ভিসি চাই না’ ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারী শিক্ষার্থী নাফিজা আনজুম ইমু বলেন, যত দিন এ ভিসি পদত্যাগ না করবে ততদিন আমরা তার কুশপুত্তলিকা দাহ করে যাব।

 

এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপাচার্যের বাসভবনের বিদ্যুতের লাইন বিছিন্ন করে দেন আন্দোলনকারীরা। এরপর থেকে উপাচার্য অন্ধকারে রয়েছেন। তার ভবনের দিকে কোনো ধরনের আলো জ্বলতে দেখা যায়নি। এর আগে বিকাল সাড়ে ৪টায় মানব শেকল তৈরি করে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারীরা বলেন, আমরা আমরণ অনশন করছি। এখানে শিক্ষার্থী না খেয়ে মরে যাওয়ার উপক্রম হয়েছে। অথচ উপাচার্য বাসভবনের ভেতরে বসে বসে সবার সঙ্গে দেখা করতেছে। সবাই যাওয়া আসা করতেছে। আমাদের দিকে কেউ তাকাচ্ছেন না। আমরা এটা মেনে নিতে পারছি না।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com