1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

এএসআই’র গুলিতে যুবক নিহত

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৪৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোরের গুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শহীদ (২৮)। আহতের নাম মুহিম (২৭)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান বলে জানিয়েছেন ওসি আলমগীর হোসেন মজুমদার।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com