1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

একই দড়িতে শালি দুলাভাইয়ের লাশ

  • Update Time : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের একটি কড়ই গাছে শালি দুলাভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা একই রশিতে তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে পুলিশ ওই গ্রামের পীরতলা মাঠের কড়াই গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। প্রেমের কারণে তারা আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। মৃতরা হলেন পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৪)। নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বদিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে। একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ দিন আগে তারা পালিয়ে যান। জানতে পেরে অনেক চেষ্টার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। কিন্তু তাদের বিয়ে মেনে না নেওয়ায় মঙ্গলবার রাতের কোনো এক সময় পীরতলা মাঠের একটি কড়ই গাছে একই রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন। এদিকে এই ঘটনা সকালে জানাজানি হলে সকাল থেকেই হাজারো মানুষ ভিড় জমাতে থাকে তেতুলবাড়িয়া গ্রামে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com