1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

একই রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৪৪১ Time View

মাগুরায় পরিবারের ওপর অভিমান করে একই রশিতে গলায় ফাঁস দিয়ে নব-দম্পতির আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মাগুরা সদরের রাঘবদাইড় গ্রামে।

নিহতরা হলেন- স্বামী নিরব বিশ্বাস (২০) ও স্ত্রী শ্রাবণী বিশ্বাস (১৮)। নিহত নিরব সদরের রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ও স্ত্রী শ্রাবণী বিশ্বাস  মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের বিশ্বজিত বিশ্বাসের মেয়ে।

রাঘবদাইড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফজর আলী জানান, প্রেমের সূত্র ধরে দীর্ঘদিন ধরে নিরব ও শ্রাবণীর মন দেয়া নেয়া চলছিল। তারপর বিয়ে। বিয়ের পর পারিবাবিকভাবে মেয়ের বাড়ি থেকে মেনে না নেয়ায় কলহ সৃষ্টি হয়।

ফলে পরিবারের ক্ষোভে তারা উভয়ই বিয়ের ২২ দিন পর একই রশিতে আত্মহত্যার পথ বেছে নেয়। পরে পরিবারের লোকজন ঘরের মধ্য থেকে তাদের লাশ বের করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত স্বামী-স্ত্রীর মৃত্যুর পর উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com