1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

একদিনে সিলেটে ১৩৯ জনের করোনা শনাক্ত

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৮৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ৮৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৪ জন রয়েছেন।

আজ শনিবার (২০ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। জানা গেছে, শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ১৭ জন রয়েছে। এছাড়া শাবিপ্রবির ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার একজন রয়েছেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এনিয়ে সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭শ ৬জনে আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪জন।
এছাড়া আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের তিনজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা আর একজন সিলেট জেলার। এ নিয়ে সুনামগঞ্জে ৭৮৮ জনের করোনা শনাক্ত হলো। আর করোনায় মারা গেছেন চারজন।
হবিগঞ্জে আজ আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার জেলায় আরও ৬৯ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।
এদিকে ওসমানী মেডিকেল কলেজের নমুনা পরীক্ষায় হবিগঞ্জের আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। শনাক্তের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়াদের মধ্যে হবিগঞ্জের ১৫ জন রয়েছেন। এনিয়ে হবিগঞ্জে একদিনে ৮৪ জনের করোনা শনাক্ত হলো। এ জেলায় নতুন ৬৯ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬০ জনে।
এদিকে, আজ শনিবার মৌলভীবাজার জেলায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘মৌলভীবাজারে আজ (শনিবার) ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’

জানা গেছে, আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ১৭ জন, জুড়ি উপজেলার ৬ জন, কুলাউড়ার ৪ জন, শ্রীমঙ্গলের ৩ জন, বড়লেখার ২ জন এবং কমলগঞ্জ, ও রাজনগরের একজন করে রয়েছেন।
শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ৯শ ৮৬ জন। রাতে ১৩৯ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩ হাজার ১শ ২৪ জনে দাঁড়াল।
সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com