1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন দিরাইয়ের মমতা

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন দিরাই পৌর শহরের মজলিসপুরের বাসিন্দা মমতা দেবী। শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি চার সন্তান প্রসব করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চার নবজাতককেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বাচ্চাদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মা মমতা দেবীকে গাইনী বিভাগে রাখা হয়েছে।
মমতা দেবীর স্বামী সত্য রঞ্জন দেব নাথ জানান, ২০ সপ্তাহ দু্ই দিন তার স্ত্রী মমতা দেবী চার সন্তানকে পেটে ধরেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে প্রসব বেদনায় কাতরাতে থাকলে শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার সন্তান প্রসব করেন তিনি। চার সন্তানের দুজন মেয়ে এবং দুজন ছেলে। নির্ধরিত সময়ের প্রায় দুই মাস আগে জন্ম নেওয়ায় সন্তানরা ই— মেচিউড রয়েছে। এজন্য তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। স্ত্রী মমতা দেবী সুস্থ্য রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের আবাসিক সার্জন ডা. আশরাফি জানিয়েছেন, দীর্ঘ সময় অস্ত্রোপচারের মাধ্যমে মমতা দেবী জীবিত চার সন্তান প্রসব করেছেন। নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগে জন্ম নেওয়া বাচ্চারা ই—মেচিউড রয়েছে। চার সন্তানের ওজন যথাক্রমে এক কেজি, এক দশমিক এক কেজি, এক দশমিক দুই কেজি এবং এক দশমিক তিন কেজি। নবজাতকদের বিশেষ পরিচর্যা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে আছে এরা।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com