1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

এক ছেলের প্রেমের জেরে দুই বোনের আত্মহত্যা

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::রংপুরে এক ছেলেকে ভালোবেসে দুই বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটেছে বুধবার নগরীর মডার্ন মোড় এলাকার পূর্ব শেখপাড়ায়। দু’বোনের আত্মহত্যার ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মডার্ন এলাকার পূর্ব শেখ পাড়ার মঞ্জুর হোসেন লিটনের কন্যা লুৎফর নাহার লতা (১৪), নাজিরদিঘি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আলমগীর হোসেনের কন্যা সাদিয়া জান্নাত অর্নী (১৪) দর্শনা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। দু’জন একে অপরের খালাতো বোন।
তাদের সঙ্গে একই এলাকার আনসার আলীর পুত্র রংপুর মডেল কলেজের অনার্সের শিক্ষার্থী মেরাজুল ইসলামের সঙ্গে দু’বোনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে লতা ও অর্নীর পরিবারের লোকজন গত সোমবার মেরাজুলকে মারধর করে। সেই সঙ্গে তারা তাদের দু’কন্যাকে মেলামেশা করতে নিষেধ করে। এতে অভিমান করে দুজনই প্রেমিক মেরাজুলের উদ্দেশে দুটি প্রেমপত্র লিখে মঙ্গলবার দু-তিন ঘণ্টার ব্যবধানে কীটনাশক পান করে। তাৎক্ষণিকভাবে তাদের দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থা আজ সকালে তারা মারা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com