1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

এক জালেই ৬ লাখ টাকার মাছ!

  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৪০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উপকূলের কলিম উল্লাহর এক জালেই ধরা পড়ল ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির  মাছ।

সোমবার সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকার ঘাটে মোহাম্মদ কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে।

কলিম উল্লাহ জানান, তিনি সোমবার ভোরে পশ্চিমপাড়া সৈকতে ভাসা জাল ফেলেন। সকালে জাল তুলতে গিয়েই তিনি অবাক। মাঝিমাল্লা ও স্থানীয় লোকজনদের সহযোগিতা নিয়ে অনেক বেগ পেতে হয় জাল তুলতে। পরে অনেক কষ্টে জাল কূলে উঠিয়ে দেখতে পান জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা নানা ছোট প্রজাতির মাছে ভরা জাল। আটকা পড়া মাছের ওজন প্রায় ৩০০ মণ বলে ধারণা করেছেন স্থানীয়রা।

জেলে বদি আলম জানান, মাছগুলো দ্রুত তারা কূলে তোলার সঙ্গে সঙ্গে বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও অবশিষ্ট মাছ পাঠিয়ে দিচ্ছেন শুঁটকি ব্যবসায়ীদের কাছে। এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। এর আগের দিনও (রোববার) ৪ লাখ টাকার মাছ পেয়েছি আমরা। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এ বছর টানা জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। যার কারণে উপকূলের জেলেরা খুব খুশিতে দিন কাটাচ্ছে।

সুত্র যুগান্তর

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com