1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন

  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৫০ Time View

স্টাফ রিপোর্টার-দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট (নিজস্ব প্রতিবেদক) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) চ্যানেল কর্তৃপক্ষ তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে।

সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী

দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে যখন অনেক হাউজ প্রতিনিধি ছাটাই করেছে, বেতন কমিয়ে দিয়েছে সেখানে এনটিভি সম্পূর্ণ  পেশাদারিত্ব বজায় রেখে মাসের শেষ দিনে অথবা মাসের প্রথম দিনই আমাদের বেতন দিয়েছে, পাশে থেকেছে। আমি আমার ভালো কাজের মূল্যায়ন পেয়েছি। এখন আমার  দায়িত্ব আরও বেড়েছে। পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করায় সুনামগঞ্জের মানুষদের, সহকর্মীদের, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আশা করি আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন।

২০১৩ সাল থেকে চ্যানেলটির সুনামগঞ্জ প্রতিনিধির দায়িত্বে রয়েছেন দেওয়ান গিয়াস। এছাড়া তিনি একজন সংস্কৃতিকর্মী ও নাট্যকর্মী হিসেবে সুপরিচিত। সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা, নাটকে অভিনয়সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। একসময় স্কাউট লিডার হিসেবে সক্রিয় ছিলেন। প্রথমআলো বন্ধুসভা সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com