1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

এবার আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলো রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৪৬৯ Time View

স্টাফ রিপোর্রটার: এবার আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়।
অদম্য ইচ্ছা থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও যে অসাধ্য সাধন করা যায়; তা আবারো প্রমাণ করলো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়। গত ২০ জানুয়ারি প্রতিষ্ঠানটি অর্জন করে ব্রিটিশ কাউন্সিল প্রদত্ত ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড(ফুল)। ব্রিটিশ কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো: সোহরাব হোসেন। এ সময় ব্রিটিশ কাউন্সিলের ডিরেকটর বারবারা উকহ্যাম উপস্থিত ছিলেন। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সামাদ ও সহকারী শিক্ষক মো: নিজাম উদ্দিন পুরষ্কার গ্রহণ করেন। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ছাড়াও দেশের আরো ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এ পুরষ্কার লাভ করে। পুরষ্কার হিসেবে বিদ্যালয়কে ১টি ক্রেস্ট এবং কো-অর্ডিনেটর হিসাবে বিশ্বের বিভিন্ন দেশের স্কুলের সাথে তাদের স্কুল কার্যক্রম শেয়ার করে এই বিরল পুরস্কার অর্জনের স্বীকৃতি স্বরুপ দু’জনকে দুটি সার্টিফিকেট প্রদান করা হয়। ২০১৬-২০১৯ খ্রি. পর্যন্ত তাঁদের আন্তর্জাতিক কার্যক্রম শেয়ারিং এর মাধ্যমে উল্লেখিত বর্ষের যে কোন সময় ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহায়তায় ইংল্যাণ্ড ভ্রমণের সুযোগ পাবেন।
এই পুরষ্কার ছাড়াও গত ২০ ডিসেম্বর ২০১৭খ্রি. কক্সবাজারে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে ‘মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা-২০১৭’-এ সেরা ৩৫- নির্বাচিত হওয়ায় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সামাদকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। একই সম্মেলনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নিজাম উদ্দিনকে ‘সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা’ ক্যাটাগরিতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com