দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় ২০০ শত কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) স্থাপনে অনুমোদন করায় এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে আলোচনা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার বিকেলে শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর বাসভবনে আলোচনা সভা পরবর্তী আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মনিরুজ্জামান সুজনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. রফিক খাঁন, দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বশির আহমদ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, জেলা কৃষক লীগ সদস্য মো. মাসুক মিয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগ সহ সভাপতি জুবেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, অ্যাড.সফিকুল ইসলাম, শাকির আহমদ, নুর আলম, আবু খালেদ চৌধুরী, ছাত্রলীগ নেতা ছদরুল ইসলাম, আল মাহমুদ সুহেল, ইজহারুজ্জামান, সুবীর চন্দ্র দাস, ছালেহ আহমদ প্রমুখ।
Leave a Reply