1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:

এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে তরুণী ধর্ষণের শিকার ৬ ছাত্র লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১৭ Time View

সিলেট প্রতিনিধি –

সিলেট এমসি কলেজের হোস্টেলে ছাত্রলীগের নেতা-কর্মী কর্তৃক বিবাহিত তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এসএমপির শাহপরাণ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নং ২১।

নির্যাতিত ওই তরুণীর স্বামী মাইদুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখপূর্বক আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম।

ওসি আব্দুল কাইয়ুম জানান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম, সাইফুর রহমান, অর্জুন, রবিউল ও তারেক নামের ৬ জনের সম্পৃক্ততার থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এমসি কলেজ সূত্রে জানা যায়, শাহ মাহফুজুর রহমান রনির বাড়ি হবিগঞ্জে। সে এমসি কলেজে ইংরেজিতে মাস্টার্সে অধ্যয়রত। একই শ্রেণিতে অধ্যয়নরত মাহফুজুর রহমান মাছুমের বাড়ি সিলেট সদর উপজেলায়। সাইফুর রহমানের বাড়ি বালাগঞ্জে, রবিউলের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। মাহফুজুর রহমান মাছুমের বাড়ি সিলেট সদর উপজেলায়, অর্জুনের বাড়ি জকিগঞ্জে এবং তারেক জগন্নাথপুরের বাসিন্দা।
তারা সবাই  ছাত্রলীগ নেতা বলেও জানা গেছে। উল্লেখ্য গতকাল স্বামীর সাথে এমসি কলেজ এলাকায় বেড়াতে গেলে স্বামী কে আটকে রেখে কয়েকজন যুবক মেয়েটিকে কলেজ ক্যাম্পাসে ছাত্র লীগের দখলে রাখা ছাত্রবাসে নিয়ে ধর্যন করে। এক ঘন্টা পর বিধস্ত অবস্থায় স্ত্রী কে পান স্বামী। এসময় ছাত্র লীগ মামধারী দূবৃত্তর পালিয়ে যায়। পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করে ছাত্র লীগের ফেলে যাওয়া একটি মোএর সাইকেল উদ্বার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com