1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক নারীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। পৌর শহরের আলফাত স্কয়ারে শনিবার বিকেলে এই মানববন্ধন হয়। ‘ধর্ষণ ও নির্যাতনবিরোধী সুনামগঞ্জের জনগণ’র ব্যানারে আয়েজিত এই মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, কবি ও লেখক শামস শামীম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুব্রত সরকার, সাবেক যুুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সত্যজিৎ আচার্য ও নরেন ভট্টাচার্য, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি প্রমুখ।
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর স্বামী বাদী হয়ে ছয়জনের নামোল্লেখ করে থানায় মামলা করেছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com