1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

এ কেমন প্রেমিক!

  • Update Time : সোমবার, ১ মে, ২০১৭
  • ৩০১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রেমিক-প্রেমিকা দুজনের বাড়ি বগুড়ায়। প্রেমিক ওলিউর রহমান (৩০) লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফিরে কক্সবাজারে ব্যবসা করতেন। অন্যদিকে প্রেমিকা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। তবে প্রেমের সম্পর্ক থাকলেও মেয়েটিকে ‘অপহরণ’ করেন ওলিউর রহমান। প্রচণ্ড মারধর করে মেয়েটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। টাকা না পেলে হত্যার হুমকি দেন এই যুবক।

এমন অভিযোগ পেয়ে গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসা থেকে মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে র‍্যাব-১-এর একটি দল।
অভিযানে নেতৃত্ব দেওয়া জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আকরামুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাঁচ বছর ধরে মেয়েটির সঙ্গে ওলিউরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এক বছর ধরে তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মেয়েটি বসুন্ধরা এলাকায় কয়েক সহপাঠীর সঙ্গে থাকতেন। গত ২৮ এপ্রিল ওই মেয়েকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যান ওলিউর। সেখানে তাঁকে মারধর করেন। এরপর ঢাকায় কলাবাগানে তাঁর বড় ভাইয়ের ফ্ল্যাটে মেয়েটিকে আটকে রাখা হয়।
আটকে রেখে মেয়েটির ওপর অমানুষিক নির্যাতন করা হয় বলে জানান এএসপি আকরামুল ইসলাম। তিনি বলেন, মেয়েটির শরীরের সংবেদনশীল স্থানে ব্লেড দিয়ে কেটে দেন ওলিউর। হাত-পাসহ বিভিন্ন স্থানে হকিস্টিক দিয়ে পেটান। মেয়েটির মাথায় লম্বা চুল ছিল। সেই চুলও কেটে দেওয়া হয়। মেয়েটির বাবার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন ওলিউর। টাকা না পেলে হত্যার হুমকি দেন তিনি। মেয়ের পরিবারের কাছে অভিযোগ পেয়ে র‍্যাব অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ওলিউরকে আটক করা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান আকরামুল ইসলাম। সুত্র-প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com