1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ওসমানিনগরে ভোটের দিনে মারা গেলেন মেম্বার প্রার্থী

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

:সিলেটে ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মো. জদু মিয়া (৫২)।

আজ সোমবার (৩১ জানুয়ারি) ১১টার সময় নিজ বাড়িতে মারা যান তিনি । মৃত জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

জানা যায়, মেম্বার প্রার্থী জদু মিয়া গত কিছু দিন ধরে কিডনী জনিত রোগে ভুগছিলেন। নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণা করে অসুস্থ হয়ে গত ৫দিন ধরে বিছানায় ছিলেন। সকালে আত্মীয় স্বজন সবাইকে ভোট কেন্দ্রে যেতে বলেন। আমরা ভোট কেন্দ্রে থাকাবস্থায় ১১টার দিকে মারা যান তিনি।

ওসমানীনগর থানার এসআই  সুবিনয় বৈদ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতা জনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ওনার বাড়ি পরিদর্শন করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com