1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ওসমানিনগরে রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ৪১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে বাদল মালাকার (২২) নামে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।

তিনি উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের বিরু মালাকারের ছেলে। নিহত বাদল পেশায় রিকশাচালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকের উপজেলার উসমানপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাতনামা হিসাবে গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি রিকশা পাওয়া যায়। আলামত দেখে পুলিশ ধারণা করে, তিনি রিকশাচালক ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে রাতে সাড়ে ১১টার দিকে নিহতের আত্মীয়স্বজনরা থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে রিকশা নিয়ে বের হয় বাদল। দুপুরে বাড়িতে গিয়ে ভাত খেয়ে ফের বের হন তিনি। কিন্তু রাত ১১টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে থানা পুলিশ কর্তৃক অজ্ঞাতনামা লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে বাদলের গলাকাটা লাশ দেখতে পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বলেন, লাশের পরিচয় সনাক্ত হওয়ার পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে খুনিরা বুধবার রাতেই বাদলকে ঠাণ্ডা মাথায় গলা গেটে হত্যা করেছে। দ্রুত জড়িতদের সনাক্ত করতে থানা পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com