1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ওসমানিনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ হারালেন আরাজ মিয়া (৫৬) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের মৃত মনাফ উল্লাহর ছেলে।

শনিবার রাত সাড়ে সাতটার দিকে ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কের ফকিরাবাদ সাকিনস্থ হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, অজ্ঞাতনামা একটা গাড়ীর ধাক্কায় আরাজ মিয়া নামের এক পথচারী গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে থানা পুলিশসহ শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com