1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ওসমানি বিমানবন্দর থেকে চার কেজি সোনা উদ্ধার

  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় জাহিদ মিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হক জানান, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ( বিজি-২২৮) একটি ফ্লাইট বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমানের ১০ এ নম্বর সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেন। এ সময় বিমানের গ্রীণ চ্যানেল এলাকা থেকে ওই সিটে অবস্থানকারী সিলেট কোতয়ালী থানার শেখঘাট এলাকার বাসিন্দা জাহিদ মিয়াকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com