1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ওসমানীনগরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ওসমানীনগরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দয়ামীর চক মন্ডলকাপন (চকেরবন) থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ চক মন্ডলকাপন চকেরবনে (মাহারা কনভেনশন সেন্টারের সামনে) পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশের গলায় একটি দাগ দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গতকাল বৃহস্পতিবার রাতের আঁধারে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের পরনে ছিল গরম কাপড় ও লুঙ্গি।’

তবে ফেসবুকে বৃদ্ধের ছবি দেখে শেখ হাম্মাদ সাদী নামের একজন মন্তব্য করেছেন, ওই বৃদ্ধ বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের কালু মিয়া। কালু মিয়া স্থানীয় গহরপুর এলাকায় রিকশা চালাতেন। যদিও শেখ হাম্মাদ সাদীর মন্তব্যের সত্যতা যাচাই করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com