1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ওসমানীনগরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত -১

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ২৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

সিলেটের ওসমানীনগরে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মিরাজ মিয়া (২০) নামের কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছে অজ্ঞাতনামা আরও একজন।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিরাজ বান্দরবন জেলার আলীকদম উপজেলার আব্বাস কারবারীপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেটগামী মাসুদ এগ্রো ফুড প্রোডাক্টের (চট্র মেট্রো-উ-১১-০৩১৪) কাভার্ড ভ্যানটি উপজেলার উত্তর গোয়ালাবাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা(ঢাকা মেট্রো-ট-১৮-৫২৮৯) ট্রাকটির পিছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের হেলপার মিরাজ মিয়া মারা যায়। এ সময় কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা আরও একজন আহত হয়।

খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হতাহতের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com