1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ওসমানীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার দয়ামীর সানাউল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোপালগঞ্জ জেলার কামরুল ইসলাম (৬০) ও খুলনার সোনাডাঙ্গার ইদ্রিছ আলী (৪২)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, সকাল পৌনে ৬টার দিকে দয়ামীর সানাউল্লাহ এলাকার সড়কে একটি ট্রাক দাঁড়িনো ছিল। এ সময় ওই ট্রাকের সামনে দুজন দাঁড়িয়ে গল্প করছিলেন।

এতে পেছন থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com