1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ওসমানীনগরে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল জগন্নাথপুরের যুবকের

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩০ Time View

স্টাফ রিপোর্টার:: ওসমানীনগরে উপজেলা নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল জগন্নাথপুরের যুবকের। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ওসমানী নগর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রতিদ্বন্ধী দু প্রাথীর মধ্যে বিরোধ দেখা দিলে দু’পক্ষের মধ্যে আজ সকালে সংঘর্ষে বেধে যায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাইফুল ইসলাম(১৭)। নিহত যুুবক জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর গ্রামের শরফ উদ্দিনের পুত্র। জানা গেছে, উত্তর কালনিরচর গ্রামের সাইফুল ইসলাম তাজপুর এতিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনার দিন সে মাদ্রাসা সংলগ্ন ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বাংলাবাজারে গেলে সেখানে ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জগলু চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে গুলি এসে সাইফুলের ওপরে পড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে ওসমানী নগরে নির্বাচনী সহিংসতায় জগন্নাথপুরের যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, মাদ্রাসা ছাত্র সাইফুল কোন সহিংসতায় ছিল না। অথচ নির্বাচনী সহিংসতায় তার প্রাণ গেল,যা দুঃখজনক। জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ওসমানী নগরে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল জগন্নাথপুরের যুবকের। ঘটনাটি ওসমানীনগর এলাকায় হওয়ায় ওসমানী নগরের পুলিশের সাথে যোগাযোগ করে খোঁজ খবর নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com