1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ওসমানীনগরে নৌকার প্রার্থী কবির উদ্দিন

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থী বাছাই উপলক্ষে এক সভায় প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় কবির উদ্দিনের নাম প্রস্তাব করেন অনুষ্ঠানের সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন এড. নাসির উদ্দিন।  তিনি বলেন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন চুড়ান্ত করবেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিকন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফর আলীর পরিচালনায় সভায় এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, এড. আজমল আলী, মজির উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, আবদাল মিয়া, আওয়ামী লীগ নেতা এড আব্বাস উদ্দিন, ইসকন্দর আলীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, বঙ্গবন্ধুর আদর্শের স্রোতধারা যার শরীরে প্রবাহমান। ১৫ আগষ্টের কালো রাতে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রকাশ্যে রাজপথে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়ে টানা এগারো মাস কারাবন্দি ছিলেন তিনি। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চরম দুঃসহ নির্যাতনের শিকার হয়ে বারবার কারাবরণ করতে হয়েছিল তাকে।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুলাই সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রব মারা যান। তাই এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা দেন নির্বাচন কমিশন। সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com