1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ২৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::সিলেটের ওসমানীনগর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের গজনবীর বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবইল ফোন, মূল্যবান সামগ্রীসহ ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থদের অভিযোগ।

বদরুল ইসলাম গজনবী ও তার ভাতিজা আব্দুল মতিন গজনবী বলেন, ‘বুধবার দিবাগত রাত তিনটার দিকে ১৪/১৫ জনের মুখোশ পড়া ডাকাত দল বসত ঘরের প্রধান ফটকের স্টিলের গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে ঘরের সকলকে জিম্মি করে, হাত পা বেঁধে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, মূল্যবান সামগ্রীসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com