1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ওসমানীনগরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৩০৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলা বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার দত্তগ্রাম এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাংচুরের পর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে সিলেটগামী একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জন মারা যায়।

ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মজনু মিয়া জানান, গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জনে মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসের চালককে আটক করা হয়েছে জানিয়ে ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান জানান, স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাংচুর করেছে। এছাড়া দুর্ঘটনার পর তারা প্রায় আধাঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com