1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

করোনায় আরো ১০ মৃত্যু, নতুন শনাক্ত ৫৪০

  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৯৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৫১ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জনে পৌঁছেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮২২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বমোট ২১৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮২টি নমুনা  পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৩১ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com