1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

করোনায় সিলেটে আক্রান্ত ছাড়াল ছয় হাজার

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪২২ Time View

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৪৩ জন, সুনামগঞ্জের ১৪ জন, হবিগঞ্জের ৬৫ জন এবং মৌলভীবাজার জেলার ৪৪ জন। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ২১৮ জন, সুনামগঞ্জে ১ হাজার ২০৬ জন, হবিগঞ্জে ৯৮৭ জন ও মৌলভীবাজারের ৭৪৫ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮২ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় আটজন রয়েছেন।

সিলেট বিভাগে ২ হাজার ৪৫৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭২৬ জন, সুনামগঞ্জের ৮৯৮ জন, হবিগঞ্জের ৪৪০ জন ও মৌলভীবাজার জেলার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৩৪ জনকে।

করোনা আক্রান্ত ১৯৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৪ জন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান  জানান, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।’

সৌজন্যে সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com