1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

করোনার উপসর্গ নিয়ে সুনামগঞ্জের এক ব্যবসায়ীর মৃত্যু

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সুনামগঞ্জ জেলার একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি সুনামগঞ্জ পৌরশহরের মুক্তার পাড়া এলাকার বাসিন্দা। নাম গৌতম চন্দ’র(৫২)। সুনামগঞ্জ শহরের মু্ক্তারপাড়া এলাকার বাসিন্দা গৌতম চন্দ শ্বাসকষ্ট নিয়ে শনিবার সিলেটের শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহামদ শামস উদ্দিন আহমদ।
মৃত্যুর তথ্য নি‌শ্চিত করে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় জানান, করোনার উপসর্গে সুনামগঞ্জ সদরের ৫২ বছরের ব্য‌ক্তি সকালে মারা গেছেন। তি‌নি শ‌নিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com