1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কলকলিয়াতে নৌকা চান আট প্রার্থী

  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬৬৫ Time View

স্টাফ রিপোর্টার:
আসন্ন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় সভায় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন প্রত্যাশি আট জন তাঁদের নাম প্রস্তাব করেন।
তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন,সুহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান,নুরুল হক,আলতাবুর রহমান।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ৮ জন তাঁদের নাম প্রস্তাব করেন। আমরা তাদের নামের তালিকা উপজেলা কমিটির নিকট হস্তান্তর করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com