1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

কলসিতে ২ কোটি টাকার হীরার আংটি

  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পানির কলসিতে করে অভিনব কায়দায় ভারত থেকে বাংলাদেশে পাচারকালে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪৮ পিস হীরার আংটি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একজন নারী চোরাচালানিকেও গ্রেফতার করা হয়েছে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাহমুদ জানান, সোমবার সকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে এই হীরার আংটি পাচার করা হচ্ছিল।

গ্রেফতারকৃত নারী জানান, ভারতীয় এলাকা থেকে একজন নারী তার কাছে এই আংটিগুলো দিলে তিনি তা পানির কলসিতে নিয়ে লক্ষ্মীদাঁড়ি খাল পার করে আনছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল ওই নারীর কাছ থেকে তা আটক করে। এর মধ্যে ৫৪টি বড় ও ৯৪টি ছোট আকারের আংটি রয়েছে। এর দাম এক কোটি ৮৮ লাখ টাকা বলে জানান তিনি।

গ্রেফতার হওয়া ওই নারী চোরাচালানির নাম রেবেকা খাতুন। লক্ষ্মীদাঁড়ি গ্রামের সাহেব আলির স্ত্রী তিনি।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com