1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে : তথ্য উপদেষ্টা হবিগঞ্জে টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সাবেক মেয়র সাইদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত-৪ অন্যের প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ সাগরপথে গ্রিস যেতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক, উৎকণ্ঠায় পরিবার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

হবিগঞ্জে টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলী লোহার ব্রিজ এলাকায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে শামসুল হক চৌধুরী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক শামসুল হক চৌধুরী চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের আব্দুল শহিদ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শামসুল হক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী মারুফ আহমেদ বলেন, বেপরোয়া গতিতে চালিয়ে আসার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শামসুল হকের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই আমরা পুলিশকে খবর দিই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com