1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

কুড়িগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৩০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্ত থেকে রাশেদুল ইসলাম (২৬) নামের একজন বাংলাদেশি মাদক-চোরাকারবারিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

আটককৃত ব্যক্তি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৭ এর পাশে ভারতীয় কাটাতারের বেড়ার উপর দিয়ে বিশেষ কায়দায় একদল মাদক চোরাকারবারি পারাপারের সময় ভারতের গুটালু ক্যাম্পের টহলরত বিএসএফ রাশেদুলকে আটক করে তবে সেময় বাকিরা পালিয়ে যায়।

দাঁতভাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, বিএসএফ এর হাতে বাংলাদেশি এক যুবক আটকের বিষয় শুনেছি। এঘটনায় পতাকা বৈঠকের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com