1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

কুলঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার ফুলখাছ মিয়া সমর্থনে ওয়ার্ডবাসীর বিজয় মিছিল

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০১৬
  • ২৮৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার শেষ সীমান্ত নলুয়ার হাওরপাড়ের ইউনিয়ন দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ ফুলখাছ মিয়া ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ওয়ার্ডবাসীর উদ্যোগে এক এক বিজয় র‌্যালী সোমবার নলুয়ার হাওরপাড়ের টংঙ্গর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। ওর্য়াডবাসী উদ্যোগে আয়োজিত নির্বাচনী বিজয় র‌্যালিতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, গ্রামের বিশিষ্ট সমাজসেবক এখলাছ মিয়া, রাজাহর খান, সুজন মিয়া, মোতাহির মিয়া, তারা মিয়া, ইয়াকুব মিয়া, সমছু মিয়া, আনফুর মিয়া, বাদশা মিয়া প্রমুখ। এ সময় বিজয়ী মেম্বারকে গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলের মালা দিয়ে বরন করে নেন। নির্বাচিত ইউপি সদস্য মোঃ ফুলখাছ মিয়া দ্বিতীয়বারের মতো তাকে নির্বাচিত করায় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেন। পরে এক ভুরিভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com