1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

কৃষকের ২ হাতের কবজি ও পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

  • Update Time : সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ৩৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার রূপসায় ৬০ বছর বয়সী কৃষক সাদ্দাম শেখের ২ হাতের কবজি ও ২ পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে উপজেলার জাবুসা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সাদ্দাম শেখ সকালে চা পানের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ২ হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়াও তার ২ পায়ের রগ কেটে দেয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপসা থানার ওসি (তদন্ত) শাহীনুর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এর আগে ২০১২ সালে একবার সাদ্দাম শেখ কোপানো হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com