1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

কেন্দ্রীয় যুবদল নেতার পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা যুবদলের শোক

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২৭৮ Time View

কেন্দ্রীয় যুবদলের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার উদ্দিনের পিতা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা গ্রাম নিবাসী প্রবীন মুরব্বী মোঃ নুর উদ্দিন আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদ রোগ আক্রান্ত হয়ে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন..)। বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা হাই স্কুল এন্ড কলেজ মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদল নেতা আনছার উদ্দীনের পিতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
বুধবার এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন- জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ কয়েস, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম ডালিম, আনহার মিয়া, সৈয়দ সফিকুর রহমান, ফজলুল কাবেরি, সোহেল আহমদ খান টুনু, এম এম সোহেল, কলকলিয়া ইউপি যুবদলের সভাপতি আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লেবু, আশারকান্দি ইউপি যুবদলের সভাপতি ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউপি যুবদলের সভাপতি মিজান কোরেশী, সাধারণ সম্পাদক সৈয়দ ইছহাক মিয়া, পাটলী ইউপি যুবদলের সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক রাসেল বক্স প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি-

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com