1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

কোটি টাকার হেরোইনসহ বাসচালক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ২৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইনসহ মো. ডালিম (৩৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত ২টার দিকে ঢাকা-রাজশাহী রুটে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বাসচালক ডালিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস নামে ওই বাসচালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। বর্তমানে বাসচালক ডালিম এবং বাসটি পুলিশ হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com