1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:

ক্যারাম খেলাকে কেন্দ্র করে তরুণ নিহত

  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ২২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::এক বছর আগের ক্যারম খেলায় হাতাহাতির জের ধরে সিলেটের গোলাপগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নিহত ব্যক্তি গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের আব্দুল হকের পুত্র আমির হোসেন (১৮)।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হত্যাকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত করে সব অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

জানা যায়, এক বছর আগের ক্যারাম খেলা নিয়ে একই গ্রামের তানভীরসহ কয়েক জনের সাথে আমিরের হাতাহাতি হয়। এর জের ধরে ষড়যন্ত্রমূলক ভাবে নিহত আমির হোসেন (১৮)কে একটি ডাকাতি মামলায় ঢুকানো হয়। আমির হোসেন জামিনে বেরিয়ে আসলে গত রাত ১৭ ই এপ্রিল রাত ৮টায় অভিযুক্ত মৃত বাবুল মিয়ার পুত্র তানভীর ও জাহেদ এবং মারুফ সহ আরো কয়েক জন মিলে নিহত আমির হোসেনকে কৌশলে বসন্তপুর বাজারের সিরাজ মিয়ার মার্কেটে আনে। আমির হোসেন আসার পর তার উপর ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়ারা মুমূর্ষু অবস্থায় আমির হোসেন কে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করলে আজ সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সুত্রে জানা গেছে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com