1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:

খান মোহাম্মদ মাইনুল জাকির বিমানবন্দর থানার ওসি

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৭৩৭ Time View

স্টাফ রিপোর্টার- সিলেটের বিমানবন্দর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি জগন্নাথপুর, জৈন্তাপুর থানায় সফল ওসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি)  দায়িত্ব বণ্টন করা হয়েছে। বুধবার এসএমপি কমিশনার নিশারুল আরিফ তাঁদের দায়িত্ব বণ্টন করে পদায়ন করেছেন। খান মুহাম্মদ মাইনুল জাকিরকে এয়ারপোর্ট থানায়,
এস এম আবু ফরহাদকে কোতোয়ালি মডেল থানায়, মো. নাজমুল হুদা খানকে জালালাবাদ থানায়, মো. মনিরুল ইসলামকে দক্ষিণ সুরমা থানায়, সৈয়দ আনিসুর রহমানকে শাহপরান (রহ.) থানায় এবং মো. শামসুদ্দোহা (পিপিএম)-কে মোগলাবাজার থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করেন।

এতথ্য এমএমপির মিডিয়া শাখা থেকে ই-বার্তায় জানানো হয়েছে। উল্লেখ্য খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর থানার ওসি তদন্ত হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিলেটের জৈন্তাপুর থানার ওসি হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com