1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

খালা-ভাগ্নিকে গণধর্ষণ, অতঃপর…

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭
  • ২৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কুমিল্লায় খালা-ভাগ্নিকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় ৩ ধর্ষককে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে নগরীর শাকতলা এলাকায় একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে পুলিশ সজিব নামের এক অভিযুক্ত যুবককে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) এবং তার বোনের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী (৮) মঙ্গলবার রাতে নগরীর বাগানবাড়ি এলাকার বাসা থেকে মায়ের সঙ্গে রাগ করে বেরিয়ে যায়। রাতে তারা নগরীর গোবিন্দপুর এলাকার পূর্ব পরিচিত একটি বাসায় রাত্রি যাপন করে।

বুধবার সকাল ১০টার দিকে তারা বাসায় ফেরার পথে নগরীর শাকতলা-গোবিন্দপুর চৌমোহনী থেকে ৫/৬ জন যুবক জোরপূর্বক দুইজনকে উঠিয়ে নেয়। পরে নগরীর শাকতলা এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।

খবর পেয়ে তাদের আত্বীয়রা সেখানে পৌছলে ধর্ষকরা তাদের নিকট উল্টো ২০ হাজার টাকা দাবি করে এবং বিষয়টি পুলিশকে না জানানোর হুমকি দেয়।

পরে রাত ৯টার দিকে এক আত্বীয়ের সহায়তায় নির্যাতিতাদের থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ভিকটিমদ্বয়ের আত্মীয় এক নারী বাদী হয়ে ৩ ধর্ষককে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রাতে সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, রাতে ভিকটিমরা থানায় আসার পর তাদের অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে, এরই মধ্যে সজিব নামের একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com