1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

গণপিটুনিতে ৩ ‘ডাকাত’ নিহত

  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৩৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ফেনীর দাগনভূঞায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আজ ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ৫ ডাকাতকে ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দু’জন ও চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হন। এদের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে সোহাগের (৩০) নাম-পরিচয় মিললেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় একই উপজেলার মনোয়ার হোসেনের ছেলে মনির  হোসেন (২৮) ও নুর আলমকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশের পরিদর্শক ছালেহ আহাম্মদ পাঠান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, মরহেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com