1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

গরুর গুঁতোয় প্রাণ গেল এক ব্যক্তির

  • Update Time : সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ২৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: পুরান ঢাকায় গরুর গুঁতোয় একজন মারা গেছেন। সোমবার দুপুরে ঢাকার পোস্তগোলা এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং পথচারী শরিফ ও হাসনাত নামে দুজন জানান, পোস্তগোলার হরি চরণ রায় রোড এলাকা দিয়ে দুপুরে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় পাশের পশুর হাট থেকে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। গরুটি ছুটে গিয়ে ওই পথচারীকে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বলেন, আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com