1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: টেকনাফে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত দেড়টার দিকে টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের সাবরাং নূর আহমদ চেয়ারম্যান টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার মাধ্যম জালিয়াপাড়ার নুরুল আলমের ছেলে মাহবুবুর রহমান মাবু (২৬), প্রাইভেটকারের চালক টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার মৃত অলি আহমদের ছেলে হেলাল (২৫), আছারবনিয়া এলাকার আবদুল জলিল প্রকাশ জুলুর ছেলে ইসমাইল (২৮)৷

জানা গেছে, টেকনাফ হতে সাবরাংগামী প্রাইভেটকারটি সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে।

টেকনাফ থানার ওসি মাইনউদ্দিন খান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com