1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

গাছের সঙ্গে বাঁধা যুবকের লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব কালামপুর এলাকায় গাছের সঙ্গে গলায় রশি ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব কালামপুর এলাকায় বাগানের ভেতর একটি গাছের সঙ্গে গলায় রশি ও গামছা দিয়ে মুখ বাঁধা এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।

পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরিচয় জানা যায়নি। বিবস্ত্র অবস্থায় লাশ গাছের সঙ্গে বাঁধা ছিল। লাশের পাশেই তার লুঙ্গি ও চেক শার্ট পড়ে রয়েছে।

ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান উপ-পরিদর্শক সোহেল রানা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com