1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

গাজীপুর সিটি নির্বাচন:সাত কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট নেই

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ২৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কোনাবাড়ির জরুন এলাকার চার কেন্দ্রের কোথাও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের কোনো পোলিং এজেন্ট নেই। তাদের সকালেই জাহাঙ্গীর আলমের সমর্থকরা বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কোনাবাড়ী এলাকার জরুন হাফিজিয়া মাদ্রাসা, টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুল ও মাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে দেখা গেছে এসব কেন্দ্রের কোনোটিতে ধানের শীষের পোলিং এজেন্ট নেই। জরুন হাফিজিয়া মাদ্রাসার প্রিসাইডিং অফিসার কাজী নাসির উদ্দিন বলেন, ধানের শীষের পক্ষ থেকে কোনো অভিযোগ করেননি। কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রের সুকুমার চন্দ্র ম-ল বলেন, সকালে বিএনপির একজন পোলিং এজেন্ট এসেছিলেন।
তিনি ১৫/২০ মিনিট থেকে চলে গেছেন। পরে আর আসেনি। বিস্তারিত জানিনা। কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কমলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও গাছা উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ধানের শীষ প্রতীকের কোনো এজেন্টকে দেখা যায়নি। এদিকে গাজীপুর সিটির এক নম্বর কেন্দ্র শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিতরা বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়েছেন বলে জানা গেছে। সেখানকার এক নারী পোলিং এজেন্ট মুক্তা বলেন, কয়েকজন লোক এসে আমাদের বের করে দিয়েছে। খারাপ ভাষায় গালাগাল দিয়েছে। এ ঘটনা ১০টা ২০ মিনিটের। পরে আবার আসি। সহকারী প্রিসাইডিং অফিসারদের কাছে অভিযোগ করেননি জানতে চাইলে তিনি বলেন, তারা আমাদের দাঁড়াতেই দিচ্ছিল না। বলছে, এখনি বের হয়। আমি বলছি কেন বের হবো। বললো কোনো সাউন্ড নাই, বের হ। মুক্তা যখন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করছিলেন তখন প্রকাশ্যেই তাকে হুমকি দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর এজেন্ট সাইফুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com