1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

গামলার পানিতে পড়ে যমজ শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৩১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::’আমার ছেলেরা মরে নাই, আমি ওদের কোথাও নিতে দিব না।’ মৃত দুই যমজ সন্তানকে কোলে নিয়ে মা কলি খাতুন এমন করে আহাজারি করছিলেন। এ সময় উপস্থিত সবার চোখ অশ্রুসজল হয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামে ঘরের মধ্যে গামলায় রাখা পানিতে পড়ে জিহাদ ও রিহাদ নামে চার মাস বয়সী ওই দুই যমজ শিশুর মৃত্যু হয়। তারা গ্রামের জিলাল শেখের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে কলি খাতুন তার দুই সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে উঠে তিনি দেখেন তার দুই সন্তান খাটের পাশে গামলার মধ্যে পানিতে পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে জিহাদ ও রিহাদকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এলাকাবাসী জানায়, এর আগেও কলির আরেকটি সন্তানের অস্বাভাবিক মৃত্যু হয়।
যমজ দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আশিস বিন হাসান ও সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী এবং কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল আলম।
সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com