1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

গারো তরুণী ধর্ষনে রুবেলসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৩০৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :; বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের মামলায় রাফসান হোসেন রুবেলসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক শাহিনুর রহমান খান।

চার্জশিটভুক্ত অপর তিন আসামি হলেন- সানাউদ্দিন মিনা, আল আমিন (পলাতক) ও ইমরান (পলাতক)। মামলায় সাক্ষী করা হয়েছে ১৫ জনকে।
মামলায় অপর আসামি নাজমুলের ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর বিকালে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে এক গারো তরুণীকে ডেকে নিয়ে যান রাফসান হোসেন রুবেল। পরে ওই তরুণীকে ভয় দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে চারজন মিলে ধর্ষণ করেন।

ওই ঘটনায় তরুণী বাদী হয়ে রুবেলসহ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে আসামি রুবেল ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com