1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ঘাড় মটকে শিশু হত্যার পর লাশ ফেলল নদীতে

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ২১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সাভারে ঘাড় মটকে রোহান ইসলাম আবিদ (৯) নামে এক শিশুকে হত্যা করে তার লাশ বংশী নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে সাভারের বংশী নদীর ভাগলপুর বালুঘাট থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত রোহান স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে সাভারের তালবাগ এলাকার আফজাল হোসেনের ছেলে।

এদিকে এ ঘটনায় অভিযান চালিয়ে রাহুল ও রহিম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত দুদিন আগে শিশু রোহান ইসলাম আবিদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয় প্রতিবেশী যুবক গোলাম আজমের।

এ নিয়ে বুধবার সকালে ওই শিশুকে বাড়ি থেকে বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকায় ডেকে নিয়ে যান গোলাম আজম, রাহুল ও রহিম। এ সময় ওই শিশুকে তিনজন মিলে ঘাড় মটকে হত্যা করে নদীতে ফেলে দেয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রোহানের লাশ দেখে সাভার মডেল থানা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই এনামুল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে রাহুল ও রহিম নামে দুই যুবককে আটক করা হয়েছে। শিশুটির অন্য হত্যাকারীদের আটকের প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডে থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই।
যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com