1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৫২৫ Time View

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জসিম উদ্দিন (১৪) নামে শ্রমজীবি এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত শেষ রাতে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকুন্দ গ্রামে। নিহত জসিম ঐ গ্রামের প্রতিবন্ধী ইদ্রিস আলীর একমাত্র উপার্জনক্ষম ছেলে। তার মৃত্যুতে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকুন্দ গ্রামের প্রতিবন্ধী ইদ্রিস আলীর ছেলে জসিম উদ্দিন রিকশা-ভ্যান চালিয়ে সংসারের খরচ নির্বাহ করতো। শুক্রবার রাত ১২টার দিকে নিজ বসত ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় জসিমকে বিষধর সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে গ্রাম্য ওজা দিয়ে চিকিৎসা করান। কিন্তু অবস্থার অবনতি হলে জসিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, ইদ্রিস আলী অসুস্থ প্রতিবন্ধী থাকায় তার শিশুপুত্র জসিম রিকশা-ভ্যান চালিয়ে সংসার চালাতো। ছেলেটি মারা যাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com